• সিলেট, রাত ১২:০৯, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

Manual6 Ad Code

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার  অনিরুদ্ধ দাস এবং হাইকমিশনের কর্মকর্তাদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নগরীর উপশহরস্থ হোটেল রোজ ভিউ কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের যৌথ আয়োজনে এবং তামাবিল, শেওলা, ভোলাগঞ্জ স্থলবন্দর ও বড়ছড়া স্থল শুল্ক স্টেশনের আমদানিকারক নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতিক হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। এ সময় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (কমার্স সেক্রেটারি) ও অফিস সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা, ভিসায় অন্তত দুটি এন্ট্রি স্টেশন অনুমোদন দেওয়া এবং প্রতিটি স্থলবন্দরের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া প্রতি বছর বিটুবি সম্মেলন আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্যের প্রেক্ষিতে ভারতীয় সহকারী হাইকমিশনার ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের আশ্বাস দেন। তিনি জানান, কোনো ব্যবসায়ীর ভিসা বা বাণিজ্য সংক্রান্ত সমস্যা হলে নিজ নিজ সংগঠনের প্যাডে আবেদন জানালে তা গুরুত্বের সাথে সমাধান করা হবে। পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য তিনি সীমান্ত (বর্ডার) এলাকা পরিদর্শনেরও অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক রফিকুল ইসলাম শাহপারান, ভোলাগঞ্জ পাথর আমদানিকারক গ্রুপের সহ-সভাপতি বশির আহমদ, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম, সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের আন্তর্জাতিক সম্পাদক মো. আরিফ হোসেন, তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, এম. এ. হাসেম, জুয়েল আমিন  প্রমুখ। সভা শেষে আমন্ত্রিত অতিথি ও ব্যবসায়ীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com