• সিলেট, রাত ৯:৪৪, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যে কারণে সিলগালা হচ্ছে ফ্রিডম হাসপাতালের এনআইসিইউ

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
সিলেটে যে কারণে সিলগালা হচ্ছে ফ্রিডম হাসপাতালের এনআইসিইউ

Manual5 Ad Code

সিলেটে যে কারণে সিলগালা হচ্ছে ফ্রিডম হাসপাতালের এনআইসিইউ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়। একই সঙ্গে অনুমোদন ছাড়া পরিচালিত হাসপাতালটির নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (NICU) সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেখানে দুই শিশু ভর্তি থাকায় মানবিক বিবেচনায় তাদের নিরাপদ ব্যবস্থাপনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। অভিযানে তাঁকে সহযোগিতা করেন সিলেটের সিভিল সার্জন ও মহানগর পুলিশ সদস্যরা।

জানা যায়, ফ্রিডম জেনারেল হাসপাতালে পরিদর্শনকালে বেশ কয়েকটি অনিয়ম ও অব্যবস্থাপনা নজরে আসে। এর মধ্যে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই NICU পরিচালনা, অপারেশন থিয়েটারের টেবিল অপরিষ্কার রাখা এবং হাসপাতালের বর্জ্য ও ব্যবহৃত সরঞ্জাম ফেলার জন্য পৃথক রঙের নির্ধারিত বিন না থাকার বিষয়গুলো উল্লেখযোগ্য। এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পাশাপাশি অনুমোদনহীন NICU সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই ইউনিটে দুই শিশু ভর্তি থাকায় তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর NICU সিলগালা করা হবে বলে জানানো হয়েছে।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু সিলেটভিউকে বলেন, ‘সিলেট ফ্রিডম জেনারেল হসপিটালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অনুমোদন ছাড়া NICU ব্যবহার, অপারেশন রুমের টেবিল নোংরা, কালার বিন না থাকার কারণে ফ্রিডম জেনারেল হসপিটালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এনআইসিইউতে দুই শিশু থাকার কারণে মানবিক দিক বিবেচনা করে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামীকাল দুপুর ১২টার পর NICU-টি সিলগালা করা হবে।’

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com