• সিলেট, রাত ১০:১৫, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যাদেরকে সাথে নিয়ে সিলেটে এসেছিলেন বদির ছেলে ও ভাই

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
যাদেরকে সাথে নিয়ে সিলেটে এসেছিলেন বদির ছেলে ও ভাই

Manual6 Ad Code

যাদেরকে সাথে নিয়ে সিলেটে এসেছিলেন বদির ছেলে ও ভাই

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে, দুই ভাই ও তাঁর এক সহযোগীকে আটকের ঘটনায় নতুন তথ্য পাওয়া যাচ্ছে।

 

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনের একটি দল হোটেলটিতে উঠেছিল বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার) মো. আফজাল হোসেন।

Manual6 Ad Code

 

 

Manual5 Ad Code

বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের ওই কর্মকর্তা জানান, আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে।

এদিকে আটককৃতরা হোটেলে কক্ষ ভাড়া নেওয়ার ক্ষেত্রে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেন বলে জানা গেছে।

 

সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার) মো. আফজাল হোসেন বলেন, ‘আটক ১৮ জনের মধ্যে ৪ জনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নারী-শিশুসহ ১৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তারা কোনো পারিবারিক অনুষ্ঠানে বা ঘুরতে সিলেটে এসেছিলেন। তবে এ বিষয়গুলো নিয়ে পুলিশের তদন্ত চলমান।’

Manual7 Ad Code

উল্লেখ্য, বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে, দুই ভাই ও তাঁর এক সহযোগীকে আটক করে সিলেট মহানগর পুলিশ। এর মধ্যে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারে একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। তাঁদের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। গ্রেফতার এড়াতে তাঁরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন বলেও পুলিশের দাবি। এক পর্যায়ে হোটেলটিতে তাঁদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। রাত পৌনে ১টার দিকে শুরু হওয়া অভিযান চলে প্রায় পাঁচ ঘণ্টা। পরে ভোরে তাঁদের আটক করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Manual3 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com