শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের ২য় আন্তর্জাতিক সম্মেলন ২৮ মার্চ
শাবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী বছরের ২৮ ও ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্বিতীয় আন্তর্জাতিক লাইফ সায়েন্সেস সম্মেলন (আইসিএলএস ২০২৭)’।
‘এক্সপ্লোরিং বায়োসায়েন্সেস: ফ্রম ডিসকভারিস টু অ্যাপ্লিকেশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস অনুষদ এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।
এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম।
ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ উপাচার্য অধ্যাপক জি এম রবিউল ইসলাম, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ফারুক মিয়া, সম্মেলনের সচিব ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আসিফ ইকবাল এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লা-আল-সোয়েব।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, জিইবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুরশাদ আলী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/