• সিলেট, সকাল ৭:১৭, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, বিএনপি সমর্থিত ১১ ও জামায়াতের ৭ প্রার্থী বিজয়ী

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
মৌলভীবাজার চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, বিএনপি সমর্থিত ১১ ও জামায়াতের ৭ প্রার্থী বিজয়ী

Manual7 Ad Code

মৌলভীবাজার চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন,
বিএনপি সমর্থিত ১১ ও জামায়াতের ৭ প্রার্থী বিজয়ী

শ্রীমঙ্গল প্রতিনিধি

 

দীর্ঘ ১৬ বছর পর উৎসব মুখর পরিবেশে শান্তি পূর্ণভাবে ঐতিহ্যবাহী দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি- বার্ষিক নির্বাচন ২০২৫-এর নির্বাচন সম্পন্ন হয়েছে।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে চেম্বার কার্যালয়ের সামনে হাজারো ব্যবসায়ী উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন- মৌলভীবাজার সরকারি কলেজের প্রফেসর দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন খান। ফল ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় চেম্বারের প্রেসিডেন্ট সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম রিপন এবং প্রধান নির্বাচন কমিশনার মো. অলিউর রহমান নির্বাচনকে উৎসবমুখর, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হিসেবে উল্লেখ করেন।

 

Manual4 Ad Code

 

নির্বাচনে অর্ডিনারি সদস্য পদে -বিএনপি সমর্থিত ৭ ও জামায়াত সমর্থিত ৫ জন নির্বাচিত হন। এসোসিয়েট সদস পদে বিএনপি সমর্থিত ৪ ও জামায়াত সমর্থিত ২ জন নির্বাচিত হন।

Manual7 Ad Code

অর্ডিনারী পদে নির্বাচিতরা হলেন- ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন (১ম) জামায়াত,হাসান আহমেদ জাবেদ (২য়) বিএনপি, সৈয়দ মহি উদ্দীন আহমদ শাহীন (৩য়) জামায়াত,

মো. আব্দুল মুকিত (৪র্থ), আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ (৫ম) জামায়াত,সাইফুল ইসলাম টুটুল (৬ষ্ট) বিএনপি, এমদাদুল হক এমাদ(৭ম) বিএনপি, হাফেজ আহমদ মাহফুজ (৮ম) বিএনপি,

 

 

চেম্বার সভাপতি সৈয়দ মুজাম্মেল আলী শরীফ বলেন- আজকে উৎসবের আমেজে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা যখন গত ৫ আগস্টের পর দায়িত্ব নেই। তখন এজিএমে কথা দিয়েছিলাম আমরা নির্বাচন দিব । আমরা আমাদের কথা রেখেছি। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন ।

 

প্রধান নির্বাচন কমিশনার অলিউর রহমান বলেন- আপনারা গত তিনমাস যাবত ভোটারদের কাছে গিয়েছেন। এবং আমাদের পক্ষ থেকে যতোটুকু স্বচ্ছতা রাখা যায় সেই স্বচ্ছতার ব্যবস্থা করেছি। যদিও আপনারা জানেন আমি একটি রাজনৈতিক দলের। তারপরেও এখানে যারা নির্বাচন করেছেন তারা সকলে আমার ওপর আস্থা রেখেছেন। তাদের আস্থা এবং ভালো বাসা আমি শেষ পর্যন্ত নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরেছি। সব কিছু উপেক্ষা করে আমি নির্বাচন যাতে স্বচ্ছ হয় সেই ব্যবস্থা করেছি। আমার মনে হয় এবারের চেম্বারের নির্বাচন যেভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ভবিষ্যতের জন্য তা সঠিক পথ দেখাবে।

Manual2 Ad Code

 

 

এর আগে চেম্বার অফ কমার্সের নির্বাচন সুষ্টু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. তৌহিদুর রহমান পাভেল,পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার – ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী,সেক্রেটারি মো.ইয়ামীর আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com