• সিলেট, রাত ১১:৫৯, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জরুরি মুহুর্তে স্বাস্থ্যসেবা দিতে শাবি ছাত্রদলের ‘আপন অ্যাপ’ চালু

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫
জরুরি মুহুর্তে স্বাস্থ্যসেবা দিতে শাবি ছাত্রদলের ‘আপন অ্যাপ’ চালু

Manual2 Ad Code

জরুরি মুহুর্তে স্বাস্থ্যসেবা দিতে শাবি ছাত্রদলের ‘আপন অ্যাপ’ চালু

শাবি প্রতিনিধি

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

জরুরি মুহুর্তে স্বাস্থ্যসেবা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে ‘আপন অ্যাপ’ পরিষেবা চালু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

Manual7 Ad Code

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদল সভাপতি রাহাত জামান।

বিশেষভাবে তৈরি এই অ্যাপের মাধ্যমে সহযেই রক্ত দাতার খোঁজ, ডাক্তারের চ্যাম্বার ও নিকটস্থ অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে বলে জানান রাহাত জামান।

তিনি জানান, ডোনারদের উৎসাহিত করতে অ্যাপে আছে বিশেষ গ্যামিফিকেশন ব্যাজ! এ ছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট ফি ও রেটিং দেখে সহজেই খুঁজে বের করতে পারবেন রোগীরা।

Manual4 Ad Code

অ্যাপ থেকে সেবা পাবার জন্য রেজিস্টার্ড ইউজার হিসাবে রক্তদাতা নিজের নাম, নিকটস্থ ভালো ডাক্তারদের চেম্বারের তথ্য ম্যাপে যোগ করতে পারবেন। পাশাপাশি এলাকার অ্যাম্বুলেন্স পরিষেবাগুলির যোগাযোগের বিবরণ ও ভাড়া তালিকাভুক্ত করা যাবে বলোও জানানো হয়।

এ বিষয়ে রাহাত জামান বলেন, ‘জরুরি অবস্থায় এক মিনিটের অপেক্ষা মানে জীবনের ঝুঁকি। সেই কঠিন সময়ে রোগীর পাশে থাকার জন্য আমরা নিয়ে এসেছি একটি ম্যাপ-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা অ্যাপ। রোগীরদের জন্য এটি হবে একটি ভালো প্ল্যাটফর্ম। আশাকরি মানুষ এই প্লাটফর্ম থেকে সুবিধা পাবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com