• সিলেট, দুপুর ১:১২, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জে চো রা চালান দমনে পুলিশের সাঁড়াশি অ ভি যা ন, গ্রে*ফ*তা*র ২

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
জকিগঞ্জে চো রা চালান দমনে পুলিশের সাঁড়াশি অ ভি যা ন, গ্রে*ফ*তা*র ২

Manual4 Ad Code

জকিগঞ্জে চো রা চালান দমনে পুলিশের সাঁড়াশি অ ভি যা ন, গ্রে*ফ*তা*র ২

নিজস্ব প্রতিবেদক

জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- কানাইঘাট উপজেলার জয়পদ গ্রামের ফারুক আহমদের ছেলে আবুল হোসেন (২৬), একই উপজেলার ভালুকমারা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে আতিকুর রহমান (২৪)।

Manual5 Ad Code

মঙ্গলবার রাতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন সঙ্গীয় ফোর্সসহ সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামিদের কাছ থেকে ভারতীয় অবৈধ ৩৮ হাজার ১০০ শলাকা শেখ নাসিরুদ্দিন ও দুর্গা ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক মূল্য ৭৬ হাজার ৩৬০ টাকা।

Manual3 Ad Code

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু আদালতে সোপর্দ করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সীমান্ত উপজেলায় চোরাচালান দমনে অভিযান অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com