• সিলেট, ভোর ৫:০২, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী ডালিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫
সিলেট-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী ডালিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

সিলেট-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী ডালিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার স্কুল মার্কেট এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাদু মিয়ার সভাপতিত্বে ও ফতেহপুর ইউনিয়ন জাতীয় যুব সংগতির সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিনের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সভায় প্রধান অতিথির বক্তব্য সাংবাদিক মুজিবুর রহমান ডালিম বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতি করে। সিলেট-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে যেসব সমস্যায় ভুগছে, সেগুলো আমি একজন সাংবাদিক হিসেবে খুব কাছ থেকে দেখেছি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে নিরলসভাবে কাজ করব।

তিনি আরও বলেন,দলীয় নেতাকর্মীদের ঐক্যই জাতীয় পার্টির সবচেয়ে বড় শক্তি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সিলেট-৪ আসনে জাতীয় পার্টির বিজয় নিশ্চিত হবে। আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

Manual7 Ad Code

মতবিনিময় সভা শেষে সাংবাদিক মুজিবুর রহমান ডালিম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হরিপুর বাজার এলাকায় সাধারণ ব্যবসায়ী ও জনগণের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি সবার কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন

এসময়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিন, ফয়ছল আহমেদ সম্রাট, জৈন্তাপুর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুদ্দিন কামান্ডার, উপজেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, ৫নং ফতেহপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি আরব আলী মিয়া, হানু মিয়া, জলিল মিয়া, শুক্কুর মিয়া, জহির উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল আলম (গেট), ইউনিয়ন যুব সংগতির সভাপতি আব্দুর রহমান বাবলা, সহ-সভাপতি সাইদুল ইসলাম, হরুনা মিয়া, সাইদুল্লাহ, আমির উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com