• সিলেট, রাত ১:২২, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালক থেকে সাবধান! ডাক্তার দম্পতির পরিণতি

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫
সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালক থেকে সাবধান! ডাক্তার দম্পতির পরিণতি

Manual2 Ad Code

সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালক থেকে সাবধান! ডাক্তার দম্পতির পরিণতি

Manual5 Ad Code

এনামুল কবীর

Manual1 Ad Code

রবিবার (২৮ ডিসেম্বর) রাত পৌণে ৮টা। সিলেট নগরীর সোবহানীঘাটের ভ্যালি গার্ডেনের সামনা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়েন ডাক্তার দম্পতি মো. মুক্তাদির হোসেন ও সারা রহমনা।

কিছুক্ষনের মধ্যেই তারা বুঝতে পারেন রিকশাচালক প্রধান রাস্তা দিয়ে না গিয়ে ভিন্নপথে যাচ্ছেন। তবে তার দ্বিধাদ্ব›েদ্ব ভুগছিলেন। একসময় তারা যতরপুর পুকুরপাড়ে পৌঁছান এবং রিকশাটির চালক তাদেরকে তার সহযোগী ছিনতাইকারী কাছে রিকশাটি থামায়।

এসময় ২ অজ্ঞাতনামা ছিনতাইকারী ধারালো চাকু দিয়ে ভীতি প্রদর্শন করেন এবং নগদ ১০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, ৩টি ডেবিট কার্ড ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র ছিনতাই করে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

Manual7 Ad Code

ডাক্তার দম্পতি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত অটোরিকশাসহ চালক মো. ইলিয়াসকে (৩০) আটক করতে সক্ষম হয়।

Manual7 Ad Code

ইলিয়াস হবিগঞ্জের বাহুবল থানার ওলুয়অ গ্রামের মৃত মো. গুনু মিয়া ও মোছা. ছালেকা বেগমের ছেলে। বর্তমানে তিনি শাহপরান থানার সুরমাগেইট এলাকার কবির মিয়ার বাসার ভাড়াটিয়া হিসাবে বসোবাস করছেন।

তিনি জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন যে, তিনি ওই দুই ছিনতাইকারীর সহযোগী এবং তারা পূর্বপরিকল্পিতভাবে এই ছিনতাই কাজ করেছেন।
অপর দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৪৮/২৮/১২/২০২৫) দ্রæত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রিকশাচালক ইলিয়াসকে আদালতে সোপর্দের বিষয়টি প্রক্রিয়াধীন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com