• সিলেট, রাত ৯:৪৩, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃ ত্যু তে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোক

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মৃ ত্যু তে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোক

Manual8 Ad Code

খালেদা জিয়ার মৃ ত্যু তে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোক

প্রেসবিজ্ঞপ্তি

Manual1 Ad Code

বিএনপি চেয়ারপারসন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার আহবায়ক সুদীপ রঞ্চন সেন বাপ্পু, সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগর শাখার আহবায়ক সমির কান্তি পুরকায়স্থ ও সদস্য সচিব রাজিব কুমার দে রাজু সহ নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী রাজনীতি ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার এক অনন্য ও অবিচ্ছেদ্য নেতৃত্ব। তার রাজনৈতিক প্রজ্ঞা, আপসহীন মনোভাব ও দীর্ঘ সংগ্রামী জীবন দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

Manual8 Ad Code

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল। তার সাহসী সিদ্ধান্ত, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা রাজনীতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারালো—যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বেগম খালেদা জিয়ার আদর্শ, রাজনৈতিক দর্শন ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে।

Manual2 Ad Code

শোকবার্তায় তারা সৃষ্টিকর্তার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তার অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com