• সিলেট, রাত ১১:১২, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

Manual5 Ad Code

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১১টায় উপবন এক্সপ্রেস ট্রেনে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

Manual4 Ad Code

এ জন্য এখন পর্যন্ত ট্রেনের তিনটি বগি বুকিং করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

Manual3 Ad Code

তিনি জানান, দলের শীর্ষ নেত্রীকে শেষ বিদায় জানাতে মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন।

এদিকে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে জেলা ও মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। ইতোমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা দলে দলে ঢাকায় সমবেত হচ্ছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com