• সিলেট, সকাল ৬:১০, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দিল্লিতে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬
দিল্লিতে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং

Manual3 Ad Code

দিল্লিতে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের শোক বইতে সই করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যান রাজনাথ সিং। তিনি বাংলাদেশ মিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে সই করেন। তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

শোক বইতে রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর সকা‌লে মারা যান। বুধবার (৩১ ডিসেম্বর) জানাজা শেষে তাকে চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হয়।

Manual2 Ad Code

বিডি-প্রতিদিন/

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com