এবার বাঁশঝাড়ে মিললো গু লিসহ দুই এয়ারগান
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের বনবাদাড় থেকে অস্ত্র উদ্ধার চলছেই। এবার উদ্ধার হল বাঁশঝাড় থেকে। মৌলভীবাজারের কমলগঞ্জের এক বাঁশঝাড় থেকে গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।
শুক্রবার (২ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জের পাত্রখোলা গ্রামের ন্যাশনাল টি এস্টেটের একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি ও এয়ারগান দুটি উদ্ধার করা হয়েছে।
এসময় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে একটি জিডি দায়ের করে অস্ত্র ও গুলি কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে ৩৩টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটোর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ গুলিসহ ৩১টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।