• সিলেট, সন্ধ্যা ৭:৫৮, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

​বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আগামী রবিবার সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬
​বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আগামী রবিবার সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

Manual6 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামী রবিবার (৪ জানুয়ারি) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের (নিচ তলায়) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
​শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ এই কর্মসূচি ঘোষণা করেন। ​বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা যুবদলের অধীনস্থ সকল উপজেলা ও পৌর ইউনিট এবং মহানগর যুবদলের আওতাধীন সকল ওয়ার্ডের নেতাকর্মীদের যথাসময়ে (বাদ আসর) হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি ​এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি সভাপতি, ​শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের ​সাধারণ সম্পাদক, মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ​মির্জা মোঃ সম্রাট হোসেন, সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com