• সিলেট, সন্ধ্যা ৬:৩৬, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশকে ভালো প্রতিবেশী বললেন জয়শঙ্কর

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
বাংলাদেশকে ভালো প্রতিবেশী বললেন জয়শঙ্কর

Manual8 Ad Code

বাংলাদেশকে ভালো প্রতিবেশী বললেন জয়শঙ্কর

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

ভালো প্রতিবেশী ও খারাপ প্রতিবেশীর সংজ্ঞা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর অভিমত বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ যেমন ভালো প্রতিবেশী আছে তেমনি পশ্চিম দিকে পাকিস্তানের মতো একটি খারাপ প্রতিবেশীও রয়েছে-যারা সন্ত্রাসবাদকে মদত দেয় এবং এই ধরনের হুমকির বিরুদ্ধে নিজেদের রক্ষা করার সম্পূর্ণ অধিকার নয়াদিল্লির রয়েছে।

গতকাল ভারতের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ (আইআইটি) মাদ্রাজে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এস জয়শঙ্কর বলেন, ‘দুই দিন আগেই আমি বাংলাদেশে গিয়েছিলাম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলাম। তবে শুধু বাংলাদেশ নয়, যদি বৃহত্তর নিরিখে ভারতের প্রতিবেশী দেশগুলোর কথা বলি আমরা অনেক দেশের আশীর্বাদ ধন্য।’

তিনি আরও বলেন, ‘ভালো প্রতিবেশীর দিকে ভারত সব সময়ই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Manual8 Ad Code

আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই সেখানে ঘূর্ণিঝড়ের সময় আমরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলাম। এমনকি করোনাকালে ভারতে যখন করোনার ভ্যাকসিন দেওয়া চলছিল সেই সময় প্রতিবেশী দেশগুলোকে করোনার ভ্যাকসিন সরবরাহ করেছিলাম। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের সময়েও ভারতের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি, খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল এবং সে ক্ষেত্রেও আমরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলাম।’

Manual4 Ad Code

এরপরই প্রতিবেশী পাকিস্তানের দিকে ইঙ্গিত করে জয়শঙ্কর বলেন, ‘খারাপ প্রতিবেশী থাকতেই পারে এবং দুঃখজনকভাবে আমাদের সেটা আছে। যখন খারাপ প্রতিবেশী থাকে, যদি পশ্চিমে দেখেন, যদি কোনো দেশ ইচ্ছাকৃতভাবে, ক্রমাগত ও বিনা উসকানিতেই সন্ত্রাসবাদ চালিয়ে যায়, তাহলে আমাদের অধিকার রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের মানুষদের রক্ষা করার। আমরা কীভাবে সেই অধিকার প্রয়োগ করব তা আমাদের ব্যাপার। আমরা কী করব বা কী করব না, তা কেউ আমাদের বলতে পারে না। নিজেদের রক্ষা করার জন্য আমাদের যা যা করতে হবে, আমরা তা-ই করব।’
বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com