• সিলেট, রাত ৪:৫০, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট প্রেসক্লাবের নয়া কমিটির দায়িত্ব গ্রহণ

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
সিলেট প্রেসক্লাবের নয়া কমিটির দায়িত্ব গ্রহণ

Manual5 Ad Code

সিলেট প্রেসক্লাবের নয়া কমিটির দায়িত্ব গ্রহণ

Manual2 Ad Code

সিলেটের সাংবাদিকতার ঐক্য ও সম্প্রীতিকে জোরদার করার প্রত্যয়

Manual3 Ad Code

সিলেটের সাংবাদিকতার বিদ্যমান ঐক্য, সম্প্রীতি ও সংহতিকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব-এর (২০২৬-২৭) নির্বাচিত কমিটি ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় বিদায়ী ও নবনির্বাচিত কমিটির যৌথ সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়।

Manual1 Ad Code

 

সিলেট প্রেসক্লাবের বিদায়ী সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় যৌথ সভায় অংশ নেন নবনির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর, বিদায়ী কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি মো. ফয়ছল আলম, বিদায়ী সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিদায়ী কোষাধ্যক্ষ আনিস রহমান, নবনির্বাচিত কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, নির্বাহী মুহাম্মদ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার। পরে নবনির্বাচিত কমিটির সভাপতিসহ অন্যদের কাছে দাপ্তরিক কাগজপত্র ও ফাইল হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com