• সিলেট, দুপুর ১২:৩৯, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আইপিএল থেকে বাদ, যা বললেন মুস্তাফিজ

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
আইপিএল থেকে বাদ, যা বললেন মুস্তাফিজ

Manual8 Ad Code

আইপিএল থেকে বাদ, যা বললেন মুস্তাফিজ
অনলাইন ডেস্ক

 

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

এ ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। দু’দেশের রাজনৈতিক টানাপোড়েনের বলি হতে হলো বলে অনেকে মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন খেলার মাঠে রাজনীতি নিয়ে আসা ঠিক না।

আইপিএল থেকে বাদ পড়ার পর নিজের বিস্তারিত কোনো মন্তব্য করতে না চাইলেও দেশের এক গণমাধ্যমকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন মুস্তাফিজ। আক্ষেপ কণ্ঠে তিনি বলেন, ছেড়ে (বাদ) দিলে আর কী করার!

Manual7 Ad Code

গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনেছিল কলকাতা। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে ভারতে কিছু উগ্রবাদী গোষ্ঠীর প্রতিবাদের মুখে বিসিসিআই তাকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। কেকেআর কর্তৃপক্ষ সেই নির্দেশ পালন করে আনুষ্ঠানিকভাবে ফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে।

Manual2 Ad Code

আইপিএলে ২০১৬ সাল থেকে খেললেও এবারই ক্যারিয়ারের সর্বোচ্চ মূল্যে দল পেয়েছিলেন তিনি। মাঠের পারফরম্যান্সেও ছিলেন তুঙ্গে।

Manual5 Ad Code

সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। এমনকি চলমান বিপিএলেও ৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। গত ম্যাচে সিলেট টাইটানসের বিপক্ষেও ২৪ রানে ৩ উইকেট শিকার করে দলকে জিতিয়েছেন মুস্তাফিজ।

বিডি প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com