• সিলেট, সকাল ৮:০২, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬
তারেক রহমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

Manual5 Ad Code

তারেক রহমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

আজ শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তারা এই সাক্ষাৎ করেন।

Manual7 Ad Code

এই সাক্ষাতের পর বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. ম‌ওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরিপ্রেক্ষিতে বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ এবং স্বাক্ষর করতে এসেছিলেন এবং একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে তাদের কথা বলার সুযোগ হয়েছে।

Manual6 Ad Code

তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে একনিষ্ঠ অবস্থান ছিল সেটা তারা ব্যক্ত করেছেন। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সুবিচার এবং তাদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সমঅধিকার, সেটাকে তিনি (খালেদা জিয়া) একেবারে খুবই উচ্চ পর্যায়ে রক্ষা করেছেন। এবং তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে সেটির ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন। ওনাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা হয়েছে। তো এখানে উনিও (তারেক রহমান) তাদেরকে একই কথা ব্যক্ত করেছেন। উনি একটা কথা বলেন যে, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ট এই বিভাজনটির ভেতরে উনি যেতে চান না। বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশি। সবার আগে বাংলাদেশ এই কথার উপরে তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চান এবং আগামী দিনে সবার সমঅধিকার নিশ্চিত হবে সেটা তাদেরকে তিনি নিশ্চিত করেছেন।’

বিডি প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com