• সিলেট, রাত ১২:১০, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

Manual7 Ad Code

মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা ও ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে এনেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। শনিবার তাদেরকে নিয়ে নিউ ইয়র্ক নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদেরকে নিউ ইয়র্ক সিটির একটি কারাগারে রাখা হয়েছে।

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের দুঃসাহসিক এই অভিযান চালায়। এ ঘটনার পর সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দরতপন হয়েছে।

Manual4 Ad Code

বিশেষজ্ঞরা বলেছেন, ভেনেজুয়েলার তেল রফতানি বাধাগ্রস্ত হওয়ার কারণে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটি বিশ্বের অন্যান্য জায়গার সরবরাহ থেকে খুব সহজেই কাটিয়ে তোলা যাবে।

এদিকে, জ্বালানি তেলের দাম কমলেও স্বর্ণ, রুপাসহ অন্যান্য দামি ধাতবের দাম বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা এখন এসব ধাতুর দিকে ঝুঁকছেন। তাদের কাছে স্বর্ণ হলো সবেচেয়ে নিরাপদ। যেখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোনার দাম সোমবার প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৮ আউন্স। অপরদিকে রুপার দাম বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com