• সিলেট, বিকাল ৩:২৮, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, নি হ ত বেড়ে ১৭

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
ইরানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, নি হ ত বেড়ে ১৭

Manual2 Ad Code

ইরানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, নি হ ত বেড়ে ১৭
অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

ইরানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ চলাকালে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সর্বশেষ শনিবার বিক্ষোভ দমনের অভিযানে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

Manual8 Ad Code

নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানায়, ইলাম প্রদেশের মালেকশাহি কাউন্টিতে নিরাপত্তা বাহিনীর হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। কুর্দি অধিকার সংগঠন হেঙ্গাওয়ের তথ্যমতে, গত সপ্তাহে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।

অধিকারকর্মীদের নেটওয়ার্ক এইচআরএএনএ জানিয়েছে, নিহতের সংখ্যা ১৬ এবং এখন পর্যন্ত ৫৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ প্রাণঘাতী শক্তি ব্যবহার করলেও বিক্ষোভ দেশের অন্তত ৩০টি শহরে ছড়িয়ে পড়েছে। তবে রাজধানী তেহরানে এখনো বড় আকারে বিক্ষোভ হয়নি।

নিহতের সংখ্যা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ক্ষতি হলে ওয়াশিংটন হস্তক্ষেপ করবে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগ করেন।

গত সপ্তাহের রবিবার জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে ধর্মঘটের মাধ্যমে এই বিক্ষোভ শুরু হয়। বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা, রিয়ালের ধারাবাহিক অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের ক্ষোভ বাড়িয়ে তুলেছে। খোলা বাজারে বর্তমানে এক ডলার লেনদেন হচ্ছে প্রায় ১৪ লাখ ৫০ হাজার রিয়ালে।

Manual1 Ad Code

সূত্র: মিডল ইস্ট আই

বিডি প্রতিদিন

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com