• সিলেট, রাত ৩:০৮, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

Manual4 Ad Code

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি

Manual1 Ad Code

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও অতিরিক্ত মজুদের দায়ে নবীগঞ্জ উপজেলার দুইজন ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (৫ ডিসেম্বর)নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। অভিযানে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য তালিকা সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে যাচাই করা হয়।

 

Manual7 Ad Code

যাচাইকালে দেখা যায়, সরকার কর্তৃক নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ১ হাজার ৩০৬ টাকা নির্ধারিত থাকলেও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখা হয়েছে। এ অপরাধে ভোক্তা আইনে ইমামবাড়ি বাজারের রহিমা এন্টারপ্রাইজ (স্বত্বাধিকারী: অলিউর রহমান সোহাগ)-কে ২০ হাজার টাকা এবং আউশকান্দি বাজারের একতা ট্রেডার্স (স্বত্বাধিকারী: আজমান আলী)-কে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সময় সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি ও বিধি মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

 

Manual4 Ad Code

প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com