• সিলেট, রাত ১:৩৯, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৬
সিলেটে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

Manual2 Ad Code

সিলেটে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

 

 

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পর্শে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

তারা হলেন- দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জমিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

Manual3 Ad Code

চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পর্শে দুজন মারা গেছেন। মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com