• সিলেট, সকাল ১১:১০, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাব দেখে অটোরিকশা থেকে পালাতে গিয়ে ধরা পড়লেন কাইয়ুম

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২৬
র‌্যাব দেখে অটোরিকশা থেকে পালাতে গিয়ে ধরা পড়লেন কাইয়ুম

Manual4 Ad Code

র‌্যাব দেখে অটোরিকশা থেকে পালাতে গিয়ে ধরা পড়লেন কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি- হবিগঞ্জ জেলার বাহুবল থানার বড়গাঁও এলাকার মৃত জনাব আলীর ছেলে মো. আব্দুল কাইয়ুম (২৮)।

Manual3 Ad Code

 

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে একটি সবুজ রঙের সিএনজিযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি চুনারুঘাট শহরের দিকে যাচ্ছে। সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১১টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।

Manual3 Ad Code

 

 

এসময় চেকপোস্টে একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক অটোরিকশা চালক নেমে পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে সিএনজি অটোরিকশার ভেতরে থাকা একটি পাটের বস্তা থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

 

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com