• সিলেট, সকাল ৮:৫৬, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিসা বন্ড প্রায় তিন গুণ বাড়াল যুক্তরাষ্ট্র, তালিকায় আছে বাংলাদেশও

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬
ভিসা বন্ড প্রায় তিন গুণ বাড়াল যুক্তরাষ্ট্র, তালিকায় আছে বাংলাদেশও

Manual2 Ad Code

ভিসা বন্ড প্রায় তিন গুণ বাড়াল যুক্তরাষ্ট্র, তালিকায় আছে বাংলাদেশও
অনলাইন ডেস্ক

 

যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে ‘ভিসা বন্ড’ বা জামানতের পরিমাণ প্রায় তিন গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এ তালিকায় বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের নাম যুক্ত করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ডের নতুন তালিকা প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বাড়ানোর তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা বন্ডের সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসাবে)।

ভিসা বন্ড কী
ভিসা বন্ড মূলত একটি আর্থিক জামানত ব্যবস্থা। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে সাময়িক ভিসা দেওয়ার আগে এই জামানত নেওয়া হয়, যাতে তারা ভিসার শর্ত—বিশেষ করে নির্ধারিত সময়সীমার মধ্যে দেশ ত্যাগ—যথাযথভাবে পালন করেন।

প্রতিবছর যুক্তরাষ্ট্রে হাজার হাজার বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মী অস্থায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসায় প্রবেশ করেন। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হয়ে থাকে। কোনো নন-ইমিগ্র্যান্ট ভিসাধারী যদি অনুমোদিত সময় অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তবে সেটিকে ভিসা ওভারস্টে হিসেবে ধরা হয়।

Manual5 Ad Code

অধিকাংশ দেশ ভিসা আবেদনের সময় আবেদনকারীর আর্থিক সক্ষমতার প্রমাণ চাইলেও ফেরতযোগ্য জামানতের বিনিময়ে প্রবেশের সুযোগ দেওয়ার নিয়ম চালু করেনি। একসময় নিউজিল্যান্ড ওভারস্টে কমাতে ভিসা বন্ড ব্যবস্থা চালু করেছিল, তবে পরে তা বাতিল করা হয়। একইভাবে ২০১৩ সালে যুক্তরাজ্য কিছু তথাকথিত ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড চালুর পরিকল্পনা নিলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

বিডিপ্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com