• সিলেট, সকাল ৭:২৯, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জোটের জন্য ছাড় হতে পারে সুনামগঞ্জের দুটি আসন

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫
জোটের জন্য ছাড় হতে পারে সুনামগঞ্জের দুটি আসন

Manual5 Ad Code

জোটের জন্য ছাড় হতে পারে সুনামগঞ্জের দুটি আসন

Manual4 Ad Code

ডেস্ক রিপোট

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে বলে জানান তিনি।

এরমধ্যে সুনামগঞ্জ-১ আসনে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের নাম ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক জিকে গউস বলেন, প্রাথমিক পর্যায়ে দল ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যেহেতু বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। সে কারনে কিছু আসন শরীকদের ছাড় দেয়া হবে। বাকি আসনগুলোর সিদ্ধান্ত শীঘ্রই জানানো হতে পারে বলে জানান তিনি।

সুনামগঞ্জের প্রার্থীর ব্যাপারে গউস বলেন, সুনামগঞ্জ ১, ৩, ৫ প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। ২ ও ৪ এর সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। জোটে ছাড়া দেয়া হবে কিনা এটি জানতে আরও কিছু অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

এদিকে মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা। দলের বিজয় নিশ্চিত করতে এক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার জানিয়েছেন প্রার্থীরা।

Manual8 Ad Code

সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেন, আমাকে মনোনয়ন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা মনোনয়ন চেয়েছিলেন সকলই রাজপথের সহযোদ্ধা। সবার সহযোগীতা চাই। ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের বিজয় নিশ্চিত করতে সকলকে আহ্বান করেন তিনি।

সুনামগঞ্জ- ৩ আসনের বিএনপির মনোনীত পার্থী কয়ছর এম আহমদ বলেন, আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। দল যে দায়িত্ব আমাকে দিয়েছেন তাঁর জন্য চির কৃতজ্ঞ। এরজন্য দলের প্রধান তারেক রহমান ও মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই। আমি আমার নির্বাচনী আসনের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর সহযোগীতা কামনা করছি। সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

সুনামগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আমি মনোনয়ন পেয়েছি এটি আমার গুরু দায়িত্ব। আমার এই মনোনয়নকে মূল্যায়ন দিয়ে ঐক্যবদ্ধভাবে ধানেরশীষ বিজয়ী করা আমাদের সকলের দায়িত্ব। মনোনয়ন দেয়ায় দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

Manual5 Ad Code

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com