• সিলেট, সকাল ৮:৩০, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় শিক্ষার্থীদের ক ড়া হুঁ শি য়া রি যুক্তরাষ্ট্রের

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
ভারতীয় শিক্ষার্থীদের ক ড়া হুঁ শি য়া রি যুক্তরাষ্ট্রের

Manual1 Ad Code

ভারতীয় শিক্ষার্থীদের ক ড়া হুঁ শি য়া রি যুক্তরাষ্ট্রের

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বা এরই মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন। ভারতের মার্কিন দূতাবাস থেকে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে কী কী করলে আমেরিকান ভিসা বাতিল হয়ে যেতে পারে। আমেরিকার আইন ভাঙলে যেকোনো মুহূর্তে শিক্ষার্থী ভিসা হারাতে পারেন ভারতীয় শিক্ষার্থীরা।

বলা হয়েছে, আমেরিকার আইন ভাঙলে আপনার শিক্ষার্থী ভিসায় তার গুরুতর প্রভাব পড়তে পারে। যদি আপনি কোনো কারণে গ্রেফতার হন বা কোনো আইন লঙ্ঘন করেন, আপনার ভিসা বাতিল করা হবে। আপনাকে আমেরিকা থেকে দেশে ফিরিয়ে দেওয়াও হতে পারে। ভবিষ্যতে আপনি যাতে কোনো মার্কিন ভিসা না পান, তা-ও নিশ্চিত করতে পারে প্রশাসন। তাই নিয়ম মেনে চলুন। আমেরিকা ভ্রমণ নিয়ে কোনো রকম ঝুঁকি নেবেন না।

Manual3 Ad Code

নির্দেশিকার শেষে শিক্ষার্থীদের মনে করিয়ে দেওয়া হয়েছে, মার্কিন ভিসা একটি বিশেষ সুবিধা মাত্র। এটি কারো অধিকার নয়। উল্লেখ্য, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ভিসা সংক্রান্ত নিয়মকানুন আগের চেয়ে কঠোর করা হয়েছে। কঠোর অভিবাসন নীতির কারণে অনেক ভারতীয়ও সমস্যায় পড়েছেন।

Manual6 Ad Code

সূত্র : হিন্দুস্তান টাইমস।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com