• সিলেট, দুপুর ১২:২৭, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিভাগে এক লাখেরও বেশী পোস্টাল ভোটের নিবন্ধন

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
সিলেটে বিভাগে এক লাখেরও বেশী পোস্টাল ভোটের নিবন্ধন

Manual7 Ad Code

সিলেটে বিভাগে এক লাখেরও বেশী পোস্টাল ভোটের নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নিবন্ধন করেছেন সিলেট বিভাগের চার জেলার এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।

Manual7 Ad Code

 

জানা যায়, ১৮ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার এক লাখ দুই হাজার ৭৩৬ জন প্রবাসী বাংলাদেশী ও সরকারি চাকরিজীবি পোস্টাল ব্যালটে ভোট দিতে হতে নিবন্ধন করেছেন। এর মধ্যে সিলেটের চার জেলার পুরুষ ৯০ হাজার ৩৬১ জন ও মহিলা মাত্র ১৬ হাজার ৪১৬ জন।

Manual1 Ad Code

 

সিলেট জেলায় সর্বোচ্চ নিবন্ধন করেছেন ৪৫ হাজার ৫৮১ জন প্রবাসী ও সরকারি চাকরিজীবি। এরমধ্যে পুরুষ ৩৮ হাজার ৪৭৭ ও মহিলা ৭ হাজার ৩২৯ জন। এই জেলায় অনুমোদনের অপেক্ষায় ২২৫ জন রয়েছেন।

 

মৌলভীবাজার জেলায় নিবন্ধন করেছেন ২৩ হাজার ৭৯৮ জন। এরমধ্যে পুরুষ ২০ হাজার ১৮৮ ও মহিলা ৩ হাজার ৬১০ জন। এই জেলায় অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৭০ জন।

সবচেয়ে কম নিবন্ধন করেছেন হবিগঞ্জ জেলার প্রবাসীরা। এ জেলা থেকে নিবন্ধন করেছেন ১৫ হাজার ৪১০ জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ০১৫ জন ও মহিলা ২ হাজার ৩৯৫ জন। এই জেলায় অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৬৮ জন। এই জেলায় অনুমোদনের অপেক্ষায় ৬৮ জন।

 

সুনামগঞ্জ জেলা থেকে নিবন্ধন করেছেন ১৮ হাজার ১৫৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৭১ জন ও মহিলা তিন হাজার ৮২ জন। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৭১ জন ও মহিলা ৩ হাজার ৮২ জন। এই জেলায় অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৬৮ জন।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com