• সিলেট, সকাল ৯:৪৮, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দু র্নী তি র বরপুত্র শহীদের সম্পদের খোঁজে দু দ ক

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
দু র্নী তি র বরপুত্র শহীদের সম্পদের খোঁজে দু দ ক

Manual7 Ad Code

দু র্নী তি র বরপুত্র শহীদের সম্পদের খোঁজে দু দ ক

নিজস্ব প্রতিবেদক

সিলেট সিটি কপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পর এবার তার ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. শহিদুল ইসলাম চৌধুরী শহীদের সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরিবারের কাউকে না পেয়ে সম্পদের বিবরণী চয়ে নিয়ে শহীদের বাসার গেইটে নোটিশ টাঙিয়ে দেয়া হয়।

 

Manual7 Ad Code

দুর্নীতি দমন কমিশন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে দুদকের একটি দল এই নোটিশটি টাঙিয়েছেন। আদেশটি জারি করেছেন দুদকের উপপরিচালক রাফী মো. নাজমুস সাদা’ত।

Manual6 Ad Code

 

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় এভাবে নোটিশ টানায় দুদক।

 

বুধবার (৭ জানুয়ারি) নগরীরর রায়নগর রাজবাড়ীস্থ শহীদের বাসায় কাউকে না পেয়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী চাওয়া হয়েছে।

 

নোটশে উল্লেখ করা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের ‘স্থির বিশ্বাস‘ জন্মেছে যে শহীদ চৌধুরী তার জ্ঞাত আয়ের বাইরে নামে–বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে নিজের এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ও বেনামে অর্জিত সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দুদক কার্যালয়ে দাখিল করতে হবে।‘

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে অথবা মিথ্যা বিবরণী প্রদান করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশের সঙ্গে সম্পদ বিবরণীর একটি সেট সংযুক্ত রয়েছে।

 

Manual2 Ad Code

দুর্নীতি দমন কমিশন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাবেক এপিএস মো. শহিদুল ইসলাম চৌধুরী শহীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক থেকে আজকে আমরা একটি টিম আসছি। ডিডি স্যারের নির্দেশে সম্পদ বিবরণীর নোটিশ টাঙিয়ে জারি করার জন্য। আমরা টাঙিয়ে জারি করছি। পরবর্তীতে তিনি তার পদক্ষেপ গ্রহন করবে। বিবরণী দাখিল করবো।‘

 

তিনি বলেন, ‘আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে বিবরনী দাখিল করতে পারবেন।‘

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com