• সিলেট, বিকাল ৩:২৬, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মিঠুন হ*ত্যা*কান্ড, ঘা ত ক ভাই গ্রে*প্তা*র

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৬
মিঠুন হ*ত্যা*কান্ড, ঘা ত ক ভাই গ্রে*প্তা*র

Manual3 Ad Code

মিঠুন হ*ত্যা*কান্ড, ঘা ত ক ভাই গ্রে*প্তা*র

নিজস্ব প্রতিবেদক

মিঠুন মিয়া হত্যা মামলায় তার আপন ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তার নাম মো. ইমরান (৩২)।

 

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে (বৃহস্পতিবার দিবাগত) ব্রহ্মণবাড়িয়ার সরাইল থানার পাকশিমুইল ইউনিয়নের অরুয়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

ইমরান সরাইল থানার পাকশিমুল গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।

Manual2 Ad Code

 

জানা গেছে, গত ৫ জানুয়ারি রাত ১০টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে ইমরান তার ভাই মিঠুনের উপর হামলা করে কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে বুকে আঘাত পেলে মিঠুন মিয়া মারাত্মক আহত হন। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও রাত ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

 

Manual7 Ad Code

এ ঘটনায় মিঠুনের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ইমরানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ইমরানকে সরাইল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com