• সিলেট, সকাল ১১:০৮, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শপথ নিলেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬
শপথ নিলেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত

Manual3 Ad Code

শপথ নিলেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে শপথ নিয়েছেন।

শুক্রবার ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর. ম্যাকফল ক্রিস্টেনসেনকে শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়ার পর রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আমি বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। একটি দেশ যেটিকে আমি ভালোভাবে জানি। আমি ঢাকায় দূতাবাসের এক শক্তিশালী দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করা, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নেওয়া এবং প্রতিদিন নিরলস পরিশ্রম করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধিশালী করা।

নতুন এই রাষ্ট্রদূত আগামী ১২ জানুয়ারি ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Manual2 Ad Code

এরই মধ্যে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) ও ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

Manual2 Ad Code

পোস্টে বলা হয়, “বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত।”

Manual5 Ad Code

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com