• সিলেট, সকাল ৯:১৪, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের গোয়াবাড়ী থেকে গ্রে*প্তা*র বাবলা

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬
সিলেটের গোয়াবাড়ী থেকে গ্রে*প্তা*র বাবলা

Manual5 Ad Code

সিলেটের গোয়াবাড়ী থেকে গ্রে*প্তা*র বাবলা

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেট শহরতলীর গোয়াবাড়ী বাদামউরা লাইন সংলগ্ন এলাকা থেকে বাবলা আহমদ তানভীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তার কাছে ইয়াবা পাওয়া গিয়েছে।

Manual8 Ad Code

 

বুধবার (১৪ জানুয়ারি) বিষযটি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল । তারা জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল পৌণে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

 

তানভীর (৩৬) জকিগঞ্জের আটগ্রামের মো. আব্দুল জলিল ও আফিয়া বেগমের ছেলে। বর্তমানে তিনি নগরীর পাঠানটুলা এলাকার বাবুল মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসাবে বাস করছেন।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের ১৫টি ফুয়েল ও নগদ ১ হাজার ৫২০ টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।

 

এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com