সিলেটের ইকবাল আহমদের গ্যারেজ থেকে গ্রে*প্তা*র ৪
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর চারষনীপীরের মাজার সংলগ্ন ইকবাল মিয়ার রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পেশাদার জুয়াড়ী বলে দাবি করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন, এয়ারপোর্ট থানার কলবাখানী ৩৭নং বাসার মৃত আব্দুস সাত্তার ও চম্পা বেগমের ছেলে মো. আমিন আহমদ (৩২), হবিগঞ্জের নবীগঞ্জ থানার গান্ধা এলাকার মৃত মরদছ আলী ও খোদেজা বিবির ছেলে বর্তমানে ও বর্তমানে চাষনীপীরের মাজাল এলাকার বাসিন্দা মো. চাঁন মিয়া (৬০), কলবাখানী এলাকার জালালী ৬৫নং বাসার জুনাব আলী ও রীনা বেগমের ছেলে সাকিব আহমদ (২৯) ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামের মো. সিরাজ মিয়া ও দিলারা বেগমের ছেলে এবং নগরীর এয়ারপোর্ট থানার ইলেক্ট্রি সাপ্লাই রোড এলাকার বাসিন্দা মো. সোহাগ (২৮)।
তাদের বিরুদ্ধে মামলা (নং ৪৮/১৪/০১/২৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।