• সিলেট, রাত ৮:১২, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন খুবই প্রয়োজন: বদিউল আলম

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন খুবই প্রয়োজন: বদিউল আলম

Manual7 Ad Code

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন খুবই প্রয়োজন: বদিউল আলম

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে এখন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এখন খুবই প্রয়োজন। নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দলগুলো ক্রমেই কুলষিত হয়ে পড়েছে। এখনো অধিকাংশ প্রার্থী কালোটাকার মালিক এবং পেশিশক্তিনির্ভর রাজনীতি করছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর একটি হোটেলে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual5 Ad Code

বদিউল আলম মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে দলের প্রতি অনুগত থেকেও দুই কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা এবারও ঘটেছে। রাজনৈতিক দলগুলো সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন কমিশনের সংস্কার। কারণ, শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের সদস্যরা বড় আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল। মূলত সেকারণে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক। সেই পুরোনো পথে হেঁটেই শেষ হাসিনা দানবে পরিণত হতে পেরেছিলেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং প্রতিশোধ পরায়ণতায় ভর করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। তিনি মন্তব্য করেন, ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে।

Manual1 Ad Code

সংলাপে রাজশাহী বিভাগের সব জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা সেখানে নিজেদের মতামত তুলে ধরেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com