• সিলেট, রাত ১২:৪৮, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো ফরজে ক্বেফায়া : উপদেষ্টা নূরজাহান

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬
হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো ফরজে ক্বেফায়া : উপদেষ্টা নূরজাহান

Manual6 Ad Code

হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো ফরজে ক্বেফায়া : উপদেষ্টা নূরজাহান

নিজস্ব প্রতিবেদক

গণভোটে হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের পক্ষে ফরজে ক্বেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মিজ্ নূরজাহান বেগম।

Manual8 Ad Code

 

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

Manual8 Ad Code

এ সময় তিনি আরও বলেন, ‘সংবিধান, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বুঝানো লাগবে না, নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে হ্যাঁ এর পক্ষে জনমত তৈরি করতে হবে।’

 

Manual2 Ad Code

নুরজাহান বেগম আরো বলেন, ‘যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ ট্রাই করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যতো যুক্ত করা যাবে, ততো অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে।’

 

Manual8 Ad Code

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ছাড়াও সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com