• সিলেট, রাত ১:১৮, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬
সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

Manual2 Ad Code

সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালা কাটার জন্য শনিবার (১৭ জানুয়ারি) নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

 

Manual3 Ad Code

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।

 

তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শেখঘাট এলাকার বিএডিসি অফিস, ইত্যাদি পয়েন্ট, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল, হিলটাউন আবাসিক হোটেল, তেলি হাওর এলাকা, কাজিরবাজার, তালতলা পয়েন্ট ও আশপাশ এলাকা, বাংলাদেশ ব্যাংক, বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল, মির্জাজাঙ্গাল পয়েন্ট, তোপখানা এলাকা, কোতয়ালী থানা ও আশাপাশ এলাকা, সিলেট সার্কিট হাউজ এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট পুলিশ সুপার কার্যালয়, বন্দরবাজারের প্রধান ডাকঘর ডহর আবাসিক এলাকা, কলাপাড়া মসজিদ, কুষ্ট হাসপাতাল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

 

তবে সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Manual2 Ad Code

 

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com