• সিলেট, রাত ১১:৪৯, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্মস্থলে ফিরছেন ইন্টার্ন চিকিৎসকরা

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬
কর্মস্থলে ফিরছেন ইন্টার্ন চিকিৎসকরা

Manual8 Ad Code

কর্মস্থলে ফিরছেন ইন্টার্ন চিকিৎসকরা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল সোমবার সকাল ৮ টা থেকে কাজে ফিরছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা।

 

Manual2 Ad Code

সোমবার (১৮জানুয়ারি) দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ইন্টার্ন চিকিৎসকরা।

Manual5 Ad Code

 

এসময় ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি মাহমুদুল হাসান সাদিক বলেন, গতকাল প্রশাসনের অনুষ্ঠিত হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে আজ দুপুরে আবার বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। বিশেষ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সাথে সাথে প্রশাসনের সহযোগিতা পাওয়া সহ অন্যান দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

Manual1 Ad Code

ফলে প্রশাসনের আশ্বাসে আগামীকাল সোমবার সকাল থেকে কাজে ফেরার সিদ্ধন্ত নেওয়া হয় বলে জানান তিনি।

সিওমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানিয়েছেন, দাবি দাওয়া সহ সব বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরবেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন তারা।

 

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৫ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করে। এদিকে এ ঘটনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে সহকারী পরিচালক কোতয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন।

 

প্রসঙ্গত, শুক্রবার রাতে হাসপাতালের ৪র্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ণ চিকিৎসকদের ও রোগীর স্বজনরা সংঘর্ষে জিড়িয়ে পরেন। এতে উভয় পক্ষের অন্তত ৪জন আহত হোন। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com