• সিলেট, রাত ১১:০৬, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে প্রায় ২ কোটি টাকার পণ্য জব্দ

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬
সিলেটে প্রায় ২ কোটি টাকার পণ্য জব্দ

Manual1 Ad Code

সিলেটে প্রায় ২ কোটি টাকার পণ্য জব্দ

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় দুই কোটি টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে।

Manual8 Ad Code

বিজিবি সূত্র জানায়, রবিবার (১৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, প্রতাপপুর, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় একাধিক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিভিয়া সফট ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ক্লপ জি ক্রিম, অলিভ অয়েল, সাবান, সানগ্লাস, গরু, শুঁটকি, আঙ্গুর, আনার, কমলা, জিরা, পেঁয়াজ, এনার্জি ড্রিংক, চা-পাতা, চকলেট ও সুপারি জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি শিং মাছ ও সুপারিও আটক করা হয়েছে।

বিজিবি জানায়, আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি ৯০ লাখ টাকা।

Manual2 Ad Code

এ বিষয়ে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com