• সিলেট, রাত ১২:০৪, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমার নির্দেশ

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৬
৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমার নির্দেশ

Manual6 Ad Code

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমার নির্দেশ

Manual2 Ad Code

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব বৈধ অস্ত্র ৩১ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (১৮ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবেদা আফসারী।

প্রজ্ঞাপনে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের নিজ নিজ থানায় বৈধ অস্ত্র জমা দিতে হবে। একই সঙ্গে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

তবে প্রজ্ঞাপনে কিছু ক্ষেত্রে ছাড়ের কথাও উল্লেখ করা হয়েছে। ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাদের সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Manual1 Ad Code

এতে আরও বলা হয়, এই নির্দেশনা অমান্য করলে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code

সরকারের এ সিদ্ধান্তকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com