সিলেটের দুই ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে জ রি মা না
নিজস্ব প্রতিবেদক
সিলেটে সুরমা ড্রিংকিং ওয়াটার ও আলভী ড্রিংকিং ওয়াটার নামক দুটি প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে পরিচালিত অভিযান চলাকালে প্রতিষ্ঠানগুলোর পানি বিশুদ্ধিকরণ প্রক্রিয়ায় ত্রুটি পরিলক্ষিত হয়।
এ কারণে দুটি পৃথক মামলায় মোট ১ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড তাৎক্ষনিক আদায় করা হয়েছে।