• সিলেট, দুপুর ২:৩৪, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বাঁশাঝাড় ও গাছবাগান থেকে এয়ারগান উদ্ধার

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
সিলেটে বাঁশাঝাড় ও গাছবাগান থেকে এয়ারগান উদ্ধার

Manual6 Ad Code

সিলেটে বাঁশাঝাড় ও গাছবাগান থেকে এয়ারগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেটের জৈন্তাপুর ও বিয়ানীবাজারের বাঁশঝাড় ও গাছ বাগান থেকে দুটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

 

Manual6 Ad Code

বুধবার (২১ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জনায়, মঙ্গল ও বুধবার গুলিসহ এই দুটি এয়ারগান উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া এলাকার একটি গাছবাগানের ঝোঁপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান ও ১৭৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

 

এদিকে র‌্যাবের অপর একটি দল রাত ১টার দিকে জৈন্তাপুর থানার চিকনাগুলের উমনপুর এলাকার একটি বাঁশঝাড়ের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করে।

Manual1 Ad Code

 

এ ঘটনাগুলোর সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Manual8 Ad Code

এ ব্যাপারে পৃথক দুটি জিডি দায়ের করে এয়ারগানগুলো জৈন্তাপুর ও বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com