• সিলেট, সন্ধ্যা ৬:২৩, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের মাইকে ঘোষণা দিয়ে তিন চো*র আ ট ক

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
মৌলভীবাজারের মাইকে ঘোষণা দিয়ে তিন চো*র আ ট ক

Manual7 Ad Code

মৌলভীবাজারের মাইকে ঘোষণা দিয়ে তিন চো*র আ ট ক

রাজনগর প্রতিনিধি

Manual1 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে গরু চুরির চেষ্টাকালে তিন চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। এসময় চোরদের ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ ও ৫টি গরু উদ্ধার করা হয়। পরে তাদেরকে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের দক্ষিন বালিগাও গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ বালিগাঁও গ্রামের মানিক মিয়ার বাড়ির গোয়ালঘরে একটি দল গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। চোরচক্রটি একাধিক টিমে বিভক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। চোরের দল গোয়ালঘর থেকে মোট সাতটি গরু সরিয়ে নিয়ে যাচ্ছিল।

Manual5 Ad Code

ইউপি সদস্য মাসুম রহমান আরও জানান, পরিবারের এক সদস্যের চিৎকারে আশপাশের লোকজন সজাগ হয়ে ওঠেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা এলাকা ত্যাগের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের চারদিক থেকে ঘিরে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং এক পর্যায়ে তিনজনকে আটক করা সম্ভব হয়।

Manual2 Ad Code

পরে সকালবেলা আটক ব্যক্তিদের একটি সিএনজি গাড়িসহ রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের কাছে হস্তান্তরকৃতরা হলেন- উপজেলার টেংরা ইউনিয়নের ডেফল উড়া গড়ামের সুমন মিয়া, সদর ইউনিয়নের ঘরগাও বাগেরবাজারের সাবুল মিয়া ও পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোফায়েল আহমদ।

আটককৃতদের সকালেই রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়ছে।

এ ঘটনায় সাতটি গরুর মধ্যে পাঁচটি গরু উদ্ধার করা গেলেও আরো দুটি গরু উদ্ধারে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

এদিকে কর্ণিগ্রামের সেলিম খানের চারলক্ষ টাকা মূল্যের ৩টি গুরু চুরি হয়েচে গত ২০ জানুয়ারী সোমবার। এ ঘটনায় তিনি রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভ‚ঁইয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের কাছ থেকে আটক তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে গরু চুরির সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com