• সিলেট, সকাল ৯:১৫, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিকের দাফন সম্পন্ন

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিকের দাফন সম্পন্ন

Manual1 Ad Code

জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিকের দাফন সম্পন্ন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

প্রিয়জনের অশ্রুসিক্ত শ্রদ্ধা ও ভালোবাসায় আর সহকর্মীদের গভীর শোকের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল খালিক তাপাদার।

বৃহস্পতিবার সকাল ১১টায় থানাবাজার মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।

Manual4 Ad Code

জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিক আব্দুল খালিকের বর্ণাঢ্য কর্মজীবন ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন মুফতি আবুল হাসান, আনোয়ার হোসেন খান, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমান, সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, কাজী জালাল উদ্দিন, মাওলানা আব্দুল মুছব্বির, মাওলানা মখলিছুর রহমান, নিজাম উদ্দিন খান, জয়েদ আহমদ, মোস্তাক আহমদ, সাংবাদিক মোর্শেদ লস্কর, ইউনুছ আলী প্রমুখ।

Manual2 Ad Code

বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল খালিক তাপাদার ছিলেন একজন নির্ভীক, আদর্শবান ও মানবিক সাংবাদিক। তাঁর মৃত্যুতে জকিগঞ্জের সাংবাদিক সমাজ যে শূন্যতার মুখে পড়েছে, তা কোনোদিন পূরণ হবার নয়। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সাংবাদিক আব্দুল খালিক তাপাদার গত ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

বুধবার বিমানযোগে তাঁর মরদেহ দেশে আসার পর নিজ বাড়ি রারাই গ্রামে নিয়ে আসা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual6 Ad Code

মরহুম আব্দুল খালিক তাপাদার জকিগঞ্জ প্রেসক্লাবের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দীর্ঘদিন জকিগঞ্জে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার পর ২০০৭ সালে তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রবাসে অবস্থান করলেও জকিগঞ্জ প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ও আন্তরিকতা আজীবন অটুট ছিল।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com