• সিলেট, রাত ৩:৩৮, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে দু:স্থ ও প্রতিবন্ধী চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬
কমলগঞ্জে দু:স্থ ও প্রতিবন্ধী চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ

Manual5 Ad Code

কমলগঞ্জে দু:স্থ ও প্রতিবন্ধী চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের শ্রমিকদের দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধী মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় কানিহাটি চা বাগানে দু:স্থ, অসহায় প্রায় পাঁচ শতাধিক চা শ্রমিকসহ অন্যান্যদের মাঝে এ কম্বল এই বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে ও চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক সমিতির কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো. জয়নাল আবেদীন ও নারী নেত্রী দীপালি রানী প্রমুখ।

Manual5 Ad Code

এ সময় বক্তারা বলেন, শীত মৌসুম অনেকের জন্য আরামের হলেও সমাজের দু:স্থ ও অসহায় মানুষের জন্য এটি কষ্টের সময়। একটি কম্বল তুচ্ছ মনে হলেও শীতার্ত মানুষের জন্য তা জীবন বাঁচানোর সমান। মানবতার পাশে থাকার লক্ষ্যে জেলা প্রশাসকের এমন মহৎ উদ্যোগে আজকের এই প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসুচিটি প্রশংসনীয়।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com