• সিলেট, সকাল ১১:১৯, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমা থানার সামনা থেকে গ্রে*প্তা*র আক্তার

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬
দক্ষিণ সুরমা থানার সামনা থেকে গ্রে*প্তা*র আক্তার

Manual6 Ad Code

দক্ষিণ সুরমা থানার সামনা থেকে গ্রে*প্তা*র আক্তার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের দক্ষিণ সুরমা থানার সামনা থেকে আক্তার হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি, তিনি চোরাকারবারী।

 

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল বিষযটি নিশ্চিত করেছে। তারা জানায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত পৌণে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট চালাকালে চোরাই পণ্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

 

আক্তার হোসেন কুমিল্লার চান্দিনা থানার দলপাড়া ফজলু মেম্বারের বাড়ীর নুরুল ইসলাম ও আনোয়ারা বেগমের ছেলে। বর্তমানে তিনি নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল এলাকার বাসিন্দা।

 

Manual2 Ad Code

জানা যায়, একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে আক্তার হোসেনের হেফাজত থেকে ১৫৮০ পিস নেসলে কিটক্যাট চকোলেট, ৪০ প্যাকেট কাভেরি মেহেদি, ৭২ প্যাকেট সিসা আয়ুর্বেদিক তৈল, ১৫পিস ভারতীয় কম্বল, ২০ কেজি ভারতীয় জিরাসহ মোট ১ লাখ ৪৩ হাজার ৮৮০ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়।

 

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ২৪/২৫/০১/২৬) দায়ের করে তাকে আদালতে সোপদ করার প্রক্রিয়া চলমান বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশানার মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com