• সিলেট, বিকাল ৪:৩৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শতবর্ষী বটগাছের নিচে মিললো গু*লিসহ পিস্তল

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬
সিলেটে শতবর্ষী বটগাছের নিচে মিললো গু*লিসহ পিস্তল

Manual3 Ad Code

সিলেটে শতবর্ষী বটগাছের নিচে মিললো গু*লিসহ পিস্তল

নিজস্ব প্রতিবেদক

সিলেটের একটি শতবর্ষী বটগাছের নিচে মিলেছে গুলিসহ বাটযুক্ত পিস্তল।

Manual1 Ad Code

 

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

 

Manual1 Ad Code

তারা জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার বনকলাপাড়া আবাসিক এলাকার পেছনে তারাপুর চা বাগানের পাশের একটি শতবর্ষী বটগাছের নিচ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বাটযুক্ত পিস্তল পত্যিক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

Manual8 Ad Code

এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com