• সিলেট, রাত ৪:২৫, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমায় ১০ ইউনিয়নে ‘ভোটের রিকশা’ কার্যক্রম উদ্বোধন

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬
দক্ষিণ সুরমায় ১০ ইউনিয়নে ‘ভোটের রিকশা’ কার্যক্রম উদ্বোধন

Manual5 Ad Code

দক্ষিণ সুরমায় ১০ ইউনিয়নে ‘ভোটের রিকশা’ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

 

দক্ষিণ সুরমা উপজেলায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার লক্ষ্যে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (২৬ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এ অনীক চৌধুরী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সচেতন অংশগ্রহণ অতন্ত জরুরী। ভোটের রিকশার মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, ‘ভোটের রিকশা’কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে মানুষকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবে এবং সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual8 Ad Code

সভাপতির বক্তব্যে সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান বলেন, জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ থেকে দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ‘ভোটের রিকশা’কার্যক্রমের মাধ্যমে প্রচারণা শুরু হচ্ছে।

Manual6 Ad Code

এইকর্মসূচির আওতায় সাধারণ জনগণকে গণভোটের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতন করা হবে। পাশাপাশি রিকশাযোগে সচেতনতামূলক গান, বার্তা, নির্বাচনী আচরণবিধি, সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত নির্বাচনী কথামালা প্রচার ও গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com