• সিলেট, সকাল ৬:৩৪, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমা থানার সামনা থেকে গ্রে*প্তা*র শাহজালাল

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
দক্ষিণ সুরমা থানার সামনা থেকে গ্রে*প্তা*র শাহজালাল

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা থানার সামনা থেকে গ্রে*প্তা*র শাহজালাল

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার সামনা থেকে মো. শাহজালাল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানাপুলিশ।

 

Manual4 Ad Code

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছ সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দক্ষিণ সুরমা থানার সামনে সিলেট-ঢাকা মহাসসড়কে চেকপোস্ট করার সময় একটি বাস থেকে চোরাই পণ্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

মো. শাহজালাল নরসিংদী জেলার মাধবদী থানার মোড়পাড়াকাজীবাড়ীর মো. দেলওয়ার হোসেন ওরফে দেলু মিয়ার ছেলে।

 

Manual5 Ad Code

গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৬৪পিস ভারতীয় কম্বল, ১৯ বক্স নেসলে কিটক্যাট চকোলেট, ২০ কেজি ভারতীয় জিরাসহ প্রায় ২ লাখ ২২ হাজার টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

 

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com