• সিলেট, রাত ৪:১০, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Manual5 Ad Code

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বানচালের অপচেষ্টা ও চা শিল্পে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন চা-শ্রমিকরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তাঁরা বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরে গিয়ে চা-শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার ও বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Manual3 Ad Code

একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।

Manual6 Ad Code

তার আগে উপজেলার ভাড়াউড়া চা-বাগান থেকে পাঁচ শতাধিক চা-শ্রমিকের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানান, বর্তমানে একটি নির্বাচিত কমিটি রয়েছে। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সাধারণ চা-শ্রমিকদের দাবির প্রেক্ষিতে দ্রুত নির্বাচনের দাবিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরইমধ্যে একটি মহল নির্বাচন ছাড়াই ক্ষমতা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপচেষ্টা ও অন্যায় কাজের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেন বলেন, ‘চা শিল্প রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের দেওয়া স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং তাদের দাবিগুলো মৌখিকভাবেও জানানো হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী, সহ-সভাপতি জেসমিন আক্তার, সহ-সম্পাদক রেখা বাক্তি, বালিশিরা ভ্যালির সাংগঠনিক কর্ণ তাঁতী, সহ-সভাপতি সবিতা গোয়ালা, মনু ধলাই ভ্যালির সম্পাদক নির্মল পাইনকা প্রমুখ।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com