• সিলেট, রাত ৪:৪২, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আবারও উচ্চ মাত্রার বি স্ফো র ক উ দ্ধা র

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
সিলেটে আবারও উচ্চ মাত্রার বি স্ফো র ক উ দ্ধা র

Manual7 Ad Code

সিলেটে আবারও উচ্চ মাত্রার বি স্ফো র ক উ দ্ধা র

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটে আবারও উচ্চ মাত্রার বিস্ফোরকের চালান উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (৩০) জানুয়ারি রাতে গোপন তথ্যের ভিত্তিতে কানাইঘাট থানাধীন দিঘীরপাড় ইউনিয়নস্থ কুওরের মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় বিস্ফোরক উদ্ধার করা হয়। এসময় পলিথিন ব্যাগ থেকে র‌্যাব ২৫টি পাওয়ার জেল এবং ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

Manual2 Ad Code

র‌্যাব জানায়, উদ্ধারকৃত পাওয়ার জেল এবং ইলেকট্রিক ডেটোনেটর গুলো উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। এসময় র‌্যাব কাউকে খুঁজে পায়নি। উদ্ধারকৃত পাওয়ার জেল এবং ইলেকট্রিক ডেটোনেটর সমূহ নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত বিস্ফোরক কানাইঘাট থানায় সাধারণ ডায়রি করে হস্তান্তর করে র‌্যাব।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com