• সিলেট, রাত ১০:৪৭, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে তাফসির মাহফিলের ঘোষণা আজহারির

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
সিলেটে তাফসির মাহফিলের ঘোষণা আজহারির

Manual7 Ad Code

সিলেটে তাফসির মাহফিলের ঘোষণা আজহারির
অনলাইন ডেস্ক

এক বছর বিরতির পর সিলেটসহ দেশের আট বিভাগে আবারও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি।

 

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

 

পোস্টে আজহারি বলেন, ‘এক বছর বিরতির পর ৮ বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কোরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। আবহমানকাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।’

 

মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কোরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করে না দেয়।’

Manual1 Ad Code

 

মাহফিলের সার্থকতা শুধু জনসমাগমের ওপর নির্ভর করে না উল্লেখ করে আজহারি বলেন, ‘পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, মাহফিলগুলোর সার্থকতা কেবল বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতায় নয়; বরং প্রকৃত সার্থকতা তখনই, যখন কুরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তাগুলো আমাদের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হবে। তাহলেই ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ।’

 

Manual3 Ad Code

কোরআনের শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘কোরআনের ইউনিভার্সাল ম্যাসেজ আমাদের সঠিক জীবনদর্শন শেখায়, চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই কুরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন।’

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

পোস্টের শেষে অনুসারীদের উদ্দেশে আজহারি লেখেন, ‘ইনশাআল্লাহ, শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com